মূল অংশে যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 21 September 2026
নোটিশ

স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, কুলিয়ারচরের যুবকসহ প্রাণ হারালেন ২ জন

প্রকাশ: বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

নিজস্ব প্রতিবেদক:- রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেমালীয়া নদীতে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে এক যুবকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া এবং নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে দয়াল মিয়া।

স্থানীয় সূত্র জানায়, স্পিডবোটটি এক অসুস্থ রোগীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে চাতলপাড়ের দিকে ফিরছিল। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে বোকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন। বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর