Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

গাইবান্ধায় জুলাই যোদ্ধার মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (২০) নামের এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খামার বোয়ালী ইউনিয়নের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম ওই ইউনিয়নের শাইদালী মিয়ার ছেলে। তিনি ‘সি’ ক্যাটাগরিভুক্ত জুলাই যোদ্ধা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, নিহত আনারুল ইসলামের জানাজা রোববার সকাল ১০টায় রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্র জানা গেছে, বাড়ির ইলেকট্রিক বোর্ড নষ্ট হয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তা মেরামতের চেষ্টা করেন আনারুল। এসময় বৈদ্যুতিক তারে শক লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃতের বাবা শাইদালী মিয়া বলেন, আমার ছেলেকে হারিয়ে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটি মূলত একটি দুর্ঘটনা ছিল।

স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া বলেন, কারেন্টের কাজ করতে গিয়ে সে মারা গেছে। ছেলেটা খুব ভালো ছিল। ঘটনাটি আমাদের জন্য কষ্টকর।

জুলাই যোদ্ধাদের জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনা জনিত কারণে আমাদের একজন সদস্যকে হারাতে হলো। তার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Worlddesk