ভৈরবকে জেলা করার দাবিতে ২ঘন্টা ব্যাপি ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন সর্বস্থরের জনতা।
এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতাধিক যানবাহনের যাত্রী ও চালকরা।
পূর্ব ঘোষিত ভৈরব ব্লকেড কর্মসূচিতে রোববার সকাল সাড়ে ১০টায় ভৈরব দূর্জয় মোড়ে ঢাকা- সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এসময় প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে আন্দোলনকারী সরে যানচলাচল সাভাবিক হয়।
উক্ত আন্দোলনে ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্কুল কলেজের ছাত্রজনতা অংশ নেন।
আন্দোলনকারীরা বলেন, ভৈরব জেলা বাস্তবায়ন না হলে আগামী দিনে সড়কপথ, রেলপথ,নৌ পথ ও বিদ্যুৎ লাই সহ গ্যাস লাইন বন্ধ করে ঢাকা অচলের আন্দোলনের ডাক দেওয়া হবে।
এর আগে আন্দোলন কারীদের সড়কে ক্রিকেট ও ফুটবল খেলতে দেখা যায়
তাদের একটাই দাবী ভৈরব কে ঢাকা বিভাগের জেলায় উন্নতি অবিলম্বে করতে হবে।
![]()