Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে ছেলের বাসায় যাওয়া হলো না বাবার

ফজলুল হক বাবু :- কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতাবআলীম ওরফে আতাউর  (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, বেলা ১২টায় সাপমারা থেকে ভৈরবে নিউটাউন এলাকায়  তার ছেলে মোহাম্মদ ইউসুফ এর বাসায় আসতে গিয়ে রায়পুরার দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে আসেন। সেখান থেকে দুপুর ১টা  ৩০ মি. কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরব রেলওয়ে স্টেশন পৌঁছায়। ট্রেন থেকে নেমে ছেলে বাসা নিউটাউন এলাকায় যেতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঐ একই কর্ণফুলি ট্রেনটির  ধাক্কা দেয়। ঢাকা থেকে ছেড়ে  ভৈরব ভৈরব হয়ে থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো।

আহত বৃদ্ধকে রেলওয়ে থানা  পুলিশ এলাকার স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আতর মিয়াকে ঢাকায় নেয়ার সুপারিশ করেন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক। ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ্যাম্বুলেন্সে তোলার মুহূর্তে তিনি মৃত্যু বরণ করেন।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Worlddesk