মূল অংশে যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ Sunday, 20 September 2026
নোটিশ

ভৈরবে ৩ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশ: বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

ভৈরবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার তাঁতারকান্দি ও লক্ষ্মীপুর এলাকায় বিএসটিআইয়ের নরসিংদী আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। তিনি জানান, ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিংকে ২ লাখ টাকা, গ্রীন স্টার কেমিক্যাল কোম্পানিকে ২ লাখ টাকা এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম (CM) লাইসেন্স নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনায় বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় ও সহকারী পরিচালক (মেট) কামরুল পলাশ উপস্থিত ছিলেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন ও পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, সাধারণ ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা ও বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর