Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরব হত্যা মামলা: জেলা পুলিশের অভিযানে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। আজ রোববার (২ আগস্ট) ভোররাতে বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বোরবার জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত রুবেল মিয়া (৩০) ভৈরব থানার আকবরনগর গ্রামের আক্তার মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব থানার আকবরনগর ও মিরারচর এলাকার দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মারামারির ঘটনা ঘটে আসছিল। এরই জেরে দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে রুবেল মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ ভোররাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের সুরক্ষা নিশ্চিতকরণে ও আইনের অনুশাসন বাস্তবায়নে সর্বদা তৎপর ও অঙ্গীকারবদ্ধ।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Worlddesk