Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে কাউন্সিলর পদে শ্রমিক নেতা রফিকুল ইসলাম রুবেলের প্রার্থিতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে শ্রমিক নেতা রফিকুল ইসলাম রুবেলের নাম ঘোষণা করেছে ভৈরব পৌর শ্রমিক দল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে নরসিংদীর রায়পুরা উপজেলার চেরাগি পীর হজরত সৈয়দ ফতেহ আলী শাহ (রহ.)-এর মাজার শরিফ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়।

ভৈরব রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির শুরুতে মাজার জিয়ারত করা হয়। পরে এক আলোচনা সভায় ৩ নম্বর ওয়ার্ডের নানা নাগরিক সমস্যা, সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন উপস্থিত নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ভৈরব পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ আব্দুর লতিফ আরপিসি তাঁর সন্তান রফিকুল ইসলাম রুবেলের জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এরপর ভৈরব পৌর শ্রমিক দলের সভাপতি মো. সিয়াম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল রউফ সংগঠনটির পক্ষ থেকে রফিকুল ইসলাম রুবেলকে ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। বর্তমানে তিনি ভৈরব রেলওয়ে স্টেশন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থিতা প্রসঙ্গে রফিকুল ইসলাম রুবেল জানান, ৩ নম্বর ওয়ার্ডের পাশাপাশি শ্রমিক দল থেকে অন্যান্য ওয়ার্ডেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ৪ নম্বর ওয়ার্ড: মো. সিয়াম মিয়া সভাপতি, পৌর শ্রমিক দল, ৯ নম্বর ওয়ার্ড: আব্দুল রউফ সাধারণ সম্পাদক, পৌর শ্রমিক দল, ১ নম্বর ওয়ার্ড: মো. ফালু মিয়া (সাংগঠনিক সম্পাদক, পৌর শ্রমিক দল, তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত হতে পারলে তাঁরা সকলে মিলে এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ভৈরব বাসস্ট্যান্ড পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি হাজী কুদ্দুস, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোস্তফা মিয়াসহ বিএনপি, যুবদল ও শ্রমিক দলের প্রায় ২৫০-এর বেশি নেতাকর্মী। আলোচনা সভা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও তাবারক বিতরণের মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন হয়।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Worlddesk