Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে জমজমাট টেঁটা ব্যবসা

তানজিল সরকার: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিভিন্ন গ্রামের বিরোধ ও সংঘর্ষকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়ে উঠেছে অবৈধ টেঁটা তৈরির ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, শিমুলকান্দি ইউনিয়ন এর শিমুলকান্দি বাজার এলাকায় থাকা কয়েকটি কামারের দোকানে প্রকাশ্যে তৈরি করা হচ্ছে দেশীয় অস্ত্র টেঁটা।

জানা গেছে, বাজারে মোট পাঁচটি কামারের দোকান থাকলেও এর মধ্যে একটি দোকানে নিয়মিতভাবে টেঁটা তৈরির কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দোকানটি পরিচালনা করেন কাজল মিয়া। তিনি শিমুলকান্দি গ্রামের পীর মোহাম্মদ বাড়ির মৃত মুর্শিদ মিয়ার ছেলে।

অভিযোগের বিষয়ে কাজল মিয়া বলেন, “আমি এগুলো বানানো বেশ কিছুদিন আগেই ছেড়ে দিয়েছি।” তবে বৃহস্পতিবার (৭ মে) সরেজমিনে গিয়ে তার দোকানে টেঁটা তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামের দেখা মেলে।

এলাকাবাসীর দাবি, গ্রামের আধিপত্য বিস্তার ও ছোটখাটো বিরোধকে কেন্দ্র করে এসব টেঁটা তৈরি ও ব্যবহার করা হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। স্থানীয় সচেতন মহল অবৈধ অস্ত্র তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

শিমুলকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “উক্ত বিষয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে ভবানীপুর গ্রামের ফয়সল মিয়া বলেন, “আমরা প্রায়ই দেখি বিভিন্ন এলাকার লোকজন শিমুলকান্দি বাজার থেকে টেঁটা নিয়ে যেতে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

অভিযুক্ত কাজলের পার্শ্ববর্তী এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি এই ধরনের কাজ করতে প্রায়ই নিষেধ করি, কিন্তু আমার কথা শোনে না।”

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, “আমরা ইতোমধ্যে কিছু দোকান শনাক্ত করেছি। দুই-তিন দিনের মধ্যে পুলিশ সুপারের নির্দেশে স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিকদের সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Worlddesk