Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

Screenshot

তুচ্ছ ঘটনায়, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ বছর বয়সী এক শিশুকে সাইকেল চালানোর সময় সতর্ক করাকে কেন্দ্র করে রেহানা বেগম লিলি (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়িতে তালা লাগিয়ে আত্মগোপনে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকালে ভৈরব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে শুক্রবার বিকেলে ভৈরব পৌরসভার জগন্নাথপুর গাইনহাটি

এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে নিজ বাড়ির উঠান পরিষ্কার করছিলেন রেহানা বেগম লিলি। এ সময় পাশের বাড়ির জাহাঙ্গীর মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে সাইকেল চালাতে গিয়ে কয়েকবার তার পায়ের ওপর চাকা তুলে দেয়। এতে তিনি শিশুটিকে ধমক দেন। নিহতের পরিবারের অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ পর জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী রিমা বেগম রেহানা বেগমের ঘরে ঢুকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের এবং ছেলে মেয়েরা বলেন,আমাদের মা শুধু শিশুটিকে সাবধানে সাইকেল চালাতে বলেছিলেন। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মায়ের ওপর হামলা চালানো হয়। আমাদের মা মারা যান।

আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস বলেন, ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Worlddesk