Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে ১৫বছর একই কর্মস্থলে ‘রাজত্ব’, সেবাপ্রার্থীদের ভোগান্তি চরমে

ভৈরব কিশোরগঞ্জ :- কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপার বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর ধরে একই কর্মস্থলে বহাল থেকে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম-নীতিকে উপেক্ষা করে তিনি এক ধরনের ‘অঘোষিত রাজত্ব’ কায়েম করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত প্রায় দেড় দশক ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন ওই কর্মকর্তা। সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময় পর বদলির নিয়ম থাকলেও রহস্যজনক কারণে তার বদলি হয়নি বলে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘদিন একই স্থানে থাকায় তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন, যার মাধ্যমে বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা হলেও বাস্তবে তাকে নিয়মিত অফিসে পাওয়া যায় না। জানা গেছে, নরসিংদীতে নিজ বাসভবনে অবস্থান করেই অনেকটা ‘রিমোট কন্ট্রোলে’ অফিস পরিচালনা করেন তিনি। সেবাপ্রার্থীরা দূর-দূরান্ত থেকে এসে তাকে না পেয়ে ফিরে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। অফিসের কর্মচারীরা প্রায়ই “পরিদর্শনে আছেন” বা “ছুটিতে আছেন” বলে জানালেও বাস্তবে এর সত্যতা মিলছে না বলে দাবি ভুক্তভোগীদের।
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড ইস্যুকে কেন্দ্র করে। অভিযোগকারী জালাল উদ্দিন বলেন, অফিসের কিছু স্টাফের মাধ্যমে বিভিন্ন সরকারি ফিসের কথা বলে টাকা দাবি করা হয়। যারা টাকা দিতে পারেন তাদের কাজ দ্রুত সম্পন্ন হলেও অসচ্ছলদের নানা হয়রানির শিকার হতে হয়। পাশাপাশি কর্মকর্তার রূঢ় আচরণেও অতিষ্ঠ সাধারণ মানুষ।
স্থানীয়দের ভাষ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও ওই কর্মকর্তার আচরণ ও কার্যক্রমে কোনো পরিবর্তন আসেনি। বরং আগের মতোই প্রভাব খাটিয়ে অফিস পরিচালনা করছেন তিনি।
এ বিষয়ে ভৈরববাসীর দাবি, সরকারের ভাবমূর্তি রক্ষা এবং সাধারণ মানুষের প্রাপ্য সেবা নিশ্চিত করতে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
তবে অভিযোগের বিষয়ে জানতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপার বক্তব্য পাওয়া যায়নি।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Worlddesk