Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে সংবাদ সংগ্রহে কনটেন্ট নির্মাতারা, উদ্বেগ সাংবাদিক মহলে

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতাদের কার্যক্রম নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, কিছু কনটেন্ট কিউরেটর নিজেদের পরিচয়ের আড়ালে পেশাদার সাংবাদিকদের মতো তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের কাজ করছেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মূলধারার সাংবাদিকরা।

সম্প্রতি রিজন আহমেদ মোস্তফা নামের এক কনটেন্ট কিউরেটরকে বুম হাতে বিভিন্ন ব্যক্তি ও ঘটনার তথ্য সংগ্রহ করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন সাংবাদিক দাবি করেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা হলেও মাঠপর্যায়ে গিয়ে সাক্ষাৎকার গ্রহণ ও সংবাদধর্মী তথ্য সংগ্রহ করছেন, যা সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় সাংবাদিক বলেন, “কনটেন্ট তৈরি ও সাংবাদিকতা এক বিষয় নয়। একজন কনটেন্ট কিউরেটর যদি সাংবাদিকদের মতো সংবাদ সংগ্রহ করেন, তাহলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হতে পারে।”

স্থানীয় সাংবাদিকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে বর্তমানে অনেকেই যথাযথ নীতিমালা ও পেশাগত দায়বদ্ধতা ছাড়াই সংবাদধর্মী কনটেন্ট তৈরি করছেন। এতে একদিকে যেমন বিভ্রান্তি বাড়ছে, অন্যদিকে পেশাদার সাংবাদিকতার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছে, কে সাংবাদিক আর কে কনটেন্ট নির্মাতা—এ বিষয়ে স্পষ্ট নীতিমালা ও কার্যকর নজরদারি প্রয়োজন। তারা প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণের আহ্বান জানান।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
May 2026
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Worlddesk