Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ প্রত্যাহার

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) তাকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ। তিনি জানান, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে ওসি আতাউর রহমান আকন্দকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তবে তার প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে জনমনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে ওসি প্রত্যাহারের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ভৈরবে টানা কয়েকটি সহিংস ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। গত বুধবার ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দুর্জয় মোড়, নিউটাউন ও আশপাশের এলাকায় দুই পক্ষের সংঘর্ষে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপে বিলম্ব হওয়ায় সংঘর্ষ দীর্ঘস্থায়ী হয় এবং মহাসড়কে যান চলাচল প্রায় ছয় ঘণ্টা ব্যাহত থাকে। পরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান শৈলী সরেজমিনে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাত প্রায় ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সচেতন মহলের মতে, সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রশাসনের তৎপরতা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ওসি প্রত্যাহার এবং সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Worlddesk