Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

Screenshot

বাড়ির তালা খুলে দেওয়ার কথা বলে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ ইউসুফের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:- কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার পঞ্চবটি এলাকার ‘আমাদের প্রচেষ্টা’ নামের একটি মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার বিরুদ্ধে স্থানীয় এক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে বাড়ির তালা খুলে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির কয়েকজন সদস্য পপি বেগমের বাড়িতে তালা লাগিয়ে দেন। পরে তালা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ মিয়া তার কাছে দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে পপি বেগম ওই টাকা প্রদান করলেও বাড়ির তালা খোলা হয়নি বলে জানা গেছে।

পপি বেগম মুঠোফোনে বলেন, “অপু ও ইউসুফ গং অভিযানের নামে আমার বাড়িতে তালা লাগিয়ে দেয়। পরে তালা খোলার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তারা তালা খোলেনি। পরে আমি থানায় মামলা করি। ওই মামলায় উমর মোহাম্মদ অপুকে গ্রেপ্তার করা হয়েছে।”

ইউসুফের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার মামা জহির মিয়ার মাধ্যমে বিষয়টি আপসের চেষ্টা চলছে।”

পপি বেগমের মামা জহির মিয়া অভিযোগ করে বলেন, “পপির বাড়ির তালা খুলে দেওয়ার কথা বলে ইউসুফ দুই লাখ টাকা নেয়। পরে সে টাকা নিজের কাছেই রেখে দেয়। তালাও খোলা হয়নি। বিষয়টি জানতে চাইলে ইউসুফ আমাকে বলে, টাকা তার এক ভাগ্নের কাছে দিয়েছে। টাকা ফেরত দিতে এক মাস সময়ও চেয়েছে।”

অভিযোগের বিষয়ে ইউসুফ মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি পপি বেগমের কাছ থেকে টাকা নিয়েছি। তবে সেটি চাঁদা হিসেবে নয়, সুদে নিয়েছি।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “একই ঘটনায় চাঁদাবাজির অভিযোগে অপু কারাগারে থাকলেও ইউসুফের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।”

উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং আদালতের সিদ্ধান্তের ওপরই ঘটনার প্রকৃত সত্যতা নির্ভর করবে।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Worlddesk