মূল অংশে যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 22 September 2026
নোটিশ

ভৈরবকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি হাসনাতের

প্রকাশ: বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

নিজস্ব প্রতিবেদক :- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “জুলাই আন্দোলনে এক ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি—নতুন কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য নয়”

এনসিপির এই নেতা বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে—এমন উন্নয়ন আমরা চাই না। তিনি দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এনসিপির অবস্থান পুনর্ব্যক্ত করেন।

আজ শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ভৈরবের ভৈরবপুর নদী বাংলা সেন্টার পয়েন্টে সড়কের উপর বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি করা যাবে না। নিজেদের মধ্যে কোন্দল থাকলে তা মিলিয়ে নিতে হবে।” তিনি ঘোষণা দেন, এনসিপি ক্ষমতায় এলে ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্য কোনো দল যদি এনসিপি বা ছাত্রদের ভয়ভীতি দেখায়, তাহলে তার রাজনৈতিক জবাব দেওয়া হবে।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান এবং উপস্থাপনায় ছিলেন আরিফ আদিব।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর