মূল অংশে যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 21 September 2026
নোটিশ

স্বামী-সন্তান কানাডায় পল্লবী থেকে নিঃসঙ্গ আরেক নারীর গলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

রাজধানীর পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তিনি কয়েকদিন আগে মারা যান। তার পরিবার সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।

বৃহস্পতিবার (০৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।

তিনি জানান, আমরা খবর পেয়ে পল্লবী থানার সেকশন-৬ এলাকার ১০ নাম্বার রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছি। তার মরদেহ অর্ধ-গলিত অবস্থায় ছিল। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, তার স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈত্রিক ফ্লাটে থাকতেন মৃত সেলিনা আফরোজা। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্লাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া ওই ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন যাবত তিনি একাই থাকতেন। তার আরেক বোন চার তলায় থাকতেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে মৃত সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর আর তার কারও সঙ্গে যোগাযোগ হয়নি

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর