মূল অংশে যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ Wednesday, 23 September 2026
নোটিশ

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

প্রকাশ: বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (১০)।

পারিবারিক সূত্র জানায়, সকালে খালিদুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যান। দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনায় দাওয়াত খেতে আরেক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এতে হঠাৎ বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘মৃত্যুর ঘটনাটি শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেননি।’

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর