মূল অংশে যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 21 September 2026
নোটিশ

ভৈরব রেলওয়ে স্টেশনে চোরাচালান ও মাদক নিয়ে অভিযোগ, তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশ: বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

শাহিন আলম, ভৈরব, কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় চোরাচালান, মাদক উদ্ধার ও সেসবের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ভৈরব রেলওয়ে থানার ওসি ইন্সপেক্টর সাঈদ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও সামনে এসেছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, সীমান্তবর্তী এলাকা থেকে ট্রেনযোগে আনা মাদক ও বিভিন্ন পণ্য সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভৈরব স্টেশন হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। সম্প্রতি তুর্না নিশিথা ও উপবন এক্সপ্রেস ট্রেন থেকে গাঁজা উদ্ধারের অভিযোগ থাকলেও সেগুলোর বিষয়ে আনুষ্ঠানিক মামলা বা তথ্য প্রকাশ না হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ছাড়া সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন আয়োজনের জন্য হকার সমিতির সদস্যদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও উঠেছে।

তবে ওসি ইন্সপেক্টর সাঈদ আহমেদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ সুপার নিকুলিন চাকমা জানিয়েছেন, উত্থাপিত অভিযোগগুলো অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মাসুক মিয়ার নেতৃত্বে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর