মূল অংশে যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 22 September 2026
নোটিশ

৭৭ কোটি ৭৭ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করল ভৈরব পৌরসভা

প্রকাশ: বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

শাহিন আলম, ভৈরব,কিশোরগঞ্জ

ভৈরব পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৭৭ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ৫১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৬২ হাজার ৯১৯ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৬ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫৯৮ টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভৈরব পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক কেএম মামুনুর রশীদ এ বাজেট ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাবলু, পৌরসভার হিসাবরক্ষক শেরদিন নস্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক জানান, রাজস্ব খাত, উন্নয়ন খাত, পানি, হাট-বাজার, নগর পরিচালন অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাত থেকে আয় ধরা হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্প থেকে পাওয়া যাবে ৩৬ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৯৪৬ টাকা।

তিনি আরও জানান, বাজেটে রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেন নির্মাণ, মশক নিধন, জলাতঙ্ক রোগের ভ্যাকসিন ক্রয়, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, চক্ষু চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয়ের পরিকল্পনা রাখা হয়েছে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর