Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

পুলিশের বিশেষ অভিযান: ভৈরবে আটক ৫১

কিশোরগঞ্জের ভৈরবে থানা পুলিশের এক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫১ জনকে আটক করা হয়েছে। উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভৈরব থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার পঞ্চবটি, জগন্নাথপুর, চণ্ডিবের, কমলপুর ও ভৈরব বাজারের বিভিন্ন গলি ছাড়াও আগানগর, গজারিয়া এবং শিবপুর ইউনিয়ন এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও মাদক ব্যবসা, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মোট ৫১ জনকে আটক করেছি। আটককৃতদের মধ্যে কেউ নির্দোষ থাকলে প্রাথমিক যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ রয়েছে, তাদের আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের ধরতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Worlddesk