Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

কিশোরগঞ্জে প্রথমবারের মত আয়োজন হচ্ছে দাবা লীগ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মত দাবা লীগ হতে যাচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সভা কক্ষে আয়োজন করা হবে এই দাবা লীগ। দাবা লীগের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার আজ ১৯ সেপ্টেম্বর রোববার বিকালে তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই দাবা লীগ আয়োজনের সিদ্ধান্তের কথা জানান। জেলার যে কোন বয়সের নারী ও পুরুষ যার যার ক্লাবের মাধ্যমে এই লীগে অংশ নিতে পারবেন। ক্লাবগুলো সর্বোচ্চ ৬ জন দাবারু নিয়ে দল গঠন করবে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী ক্লাবগুলোকে জেলা ক্রীড়া অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করে একই অফিসে জমা দিতে হবে। কিশোরগঞ্জ জেলায় দাবা খেলাকে জনপ্রিয় করা ও এর প্রসারের লক্ষ্যে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং দাবা লীগের সদস্যসচিব অনির্বাণ চৌধুরী। প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, ক্রীড়া শিক্ষক মো. আব্দুল্লাহ এবং ক্রীড়া শিক্ষক চয়ন দত্ত।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Worlddesk