Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

কিশোরগঞ্জে নতুন রোগী ৩, সুস্থ ১৫ জনের সবাই সদরে অদ্যাবধি সুস্থতা ৯৬.৫৭% অদ্যাবধি মৃত্যুহার ১.৮১%

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে আজ ২২ সেপ্টেম্বর বুধবার ২৭৫টি নমুনা পরীক্ষায় নতুন ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৫ জন। আক্রান্ত ও সুস্থ সবাই সদরের। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১৯৩ জন। এছাড়া অদ্যাবধি জেলায় সংগৃহীত নমুনার তুলনায় সংক্রমণের হার ১২ দশমিক ৮৮ ভাগ। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৭ ভাগ। আর আক্রান্তের তুলনায় মৃত্যুহার ১ দশমিক ৮১ ভাগ।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ রাত বুধবার ৯টার দিকে প্রকাশ করা জেলার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, অদ্যাবধি জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২ হাজার ৩৫৬টি। এগুলির মধ্যে পজিটিভ হয়েছে ১১ হাজার ৮৯৭টি। অদ্যাবধি সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৮৯ জন, আর মারা গেছেন ২১৫ জন। অর্থাৎ, অদ্যাবধি সংগৃহীত নমুনার তুলনায় সংক্রমণের হার শতকরা ১২ দশমিক ৮৮ ভাগ। আর সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৭ ভাগ। অন্যদিকে সংক্রমণের তুলনায় মৃত্যুহার ১ দশমিক ৮১ ভাগ। তবে আজ বৃহস্পতিবার পরীক্ষিত নমুনার তুলনায় সংক্রমণ হার ১ দশমিক ০৯ ভাগ।
কিন্তু এখন মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেতনতার প্রচণ্ড অভাব পরিলক্ষিত হচ্ছে। এখন বলতে গেলে ৯০ ভাগ মানুষই মাস্ক পরছেন না। অথচ এখন সংক্রমণের আশাতীত নিম্নগতির সময়ে সবাই স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চললে করোনাকে একেবারে বিদায় দেয়া অনেক সহজ হতো বলে অভিজ্ঞ মহলের অভিমত।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Worlddesk