Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

হোসেনপুরে বিএনপির শান্তি সমাবেশ

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির শান্তি সমাবেশ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার ধুলিহর এলাকার জব্বার চেয়ারম্যান বাড়ির খেলার মাঠে এ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মনিরুল হক রাজন, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম-আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কারসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগ দেয়।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Worlddesk