Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, আবারও রেকর্ড

দেশের বাজারে উত্তাপ কমছেই না স্বর্ণের দামের। এই ধাতুর দরে রেকর্ড ভেঙে হচ্ছে নতুন রেকর্ড। আবারও সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে এখন থেকে এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। যা দেশে এখন পর্যন্ত স্বর্ণের সবোর্চ্চ মূল্য।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন করে দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে। যা কার্যকর হবে মঙ্গলবার থেকে।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৪ হাজার ৪০৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটে ৩ হাজার ৬৭৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ২১৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০৫ টাকা।

২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৭৪৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Worlddesk