Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে ডিউটিতে থাকা পুলিশ সদস্যে প্রাণ গেল ট্রাকের ধাক্কায়

ভৈরবে ট্রাকের ধাক্কায় কর্তব্যরত অবস্থায় হাইওয়ে থানার এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম মো. নাজমুল হক (২৮)।

গতকাল মঙ্গলবার (২১শে অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাজমুল হক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরমান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তাঁর স্ত্রী ও দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর ভৈরব হাইওয়ে থানায় যোগদান করেছিলেন।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে কনস্টেবল নাজমুল হক, আনিসুর রহমান এবং শাহ আহসান হাবিবসহ একটি দল রাত্রিকালীন জরুরি ডিউটিতে ছিলেন। তারা ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে ঢাকা মেট্রো ড-১২-৫৮১৫ নম্বরের একটি ট্রাকের চালকের সাথে কথা বলছিলেন। ঠিক সেই সময় ভৈরবগামী দ্রুত ও বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা আরেকটি ট্রাক সজোরে পুলিশের পিকআপ ভ্যানের ডানপাশে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় পিকআপ ভ্যানটি বাম পাশে উল্টে নিচে পড়ে যায়।

এসময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে পুলিশ সদস্য নাজমুল হক মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Worlddesk