Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে মেঘনায় ডাকাতি মামলার মূলহোতা ‘দীরা’ গ্রেফতার, রয়েছে ৪৩টি মামলা

কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌপথে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার অন্যতম প্রধান আসামি ও চিহ্নিত দুর্ধর্ষ নৌ ডাকাত দ্বীন ইসলাম সরকার ওরফে দীরা (৫০) কে গ্রেফতার করেছে ভৈরব নৌ-পুলিশ। শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ থানার চরচারতলা পূর্বপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত দীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা পূর্বপাড়া গ্রামের মৃত মোগল সরকারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও নদীপথে সংঘবদ্ধ অপরাধের অন্তত ৪৩টি মামলা রয়েছে।

ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ১৪ মে মেঘনা নদীতে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার মূলহোতা হিসেবে দীরার সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

মামলার সূত্রে জানা যায়, ভৈরবের এক ব্যবসায়ী ও তার সহযোগীরা ব্যবসায়িক কাজে নৌপথে অর্থ নিয়ে যাওয়ার সময় আশুগঞ্জের চরচারতলা ও লালপুর বাজারের মাঝামাঝি এলাকায় একদল অস্ত্রধারী ডাকাত তাদের নৌকায় হামলা চালায়। এসময় ডাকাতরা নগদ ৩৫ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৩৫ লাখ ৭৯ হাজার ৭০০ টাকার মালামাল লুট করে নেয় বলে অভিযোগ করা হয়।

ঘটনার পরপরই ভৈরব নৌ-পুলিশ তদন্ত শুরু করে এবং নৌকার মাঝি সজিব মিয়াকে আটক করে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ডিজেলচালিত কুশা নৌকা, একটি ধারালো রামদা ও পাথরের খোয়া উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সংঘবদ্ধ ডাকাত দলের অন্যান্য সদস্যদের শনাক্ত, গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ডাকাত চক্রের যোগাযোগ ব্যবস্থা ও নেটওয়ার্ক বিশ্লেষণের কাজও চলছে।

ভৈরব নৌ থানার পরিদর্শক কেএম মনিরুজ্জামান বলেন, “গ্রেফতারকৃত দ্বীন ইসলাম দীরা একজন চিহ্নিত ডাকাত এবং একাধিক মামলার আসামি। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। পলাতক অন্যদের গ্রেফতার ও লুণ্ঠিত অর্থ উদ্ধারে অভিযান চলমান রয়েছে।”

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Worlddesk