Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি’তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা রাজবাড়ীর আইনজীবীর

ব্রাজিলের প্রতি অগাধ ভালোবাসা এবং সমর্থকদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা। তিনি ঘোষণা দিয়েছে, বিশ্বকাপ চলাকালীন ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি’তে আইনি সহায়তা প্রদান করবেন।

অ্যাডভোকেট গোলাম মোস্তফা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার এমন ‘এক্সক্লুসিভ অফারে’ স্থানীয় ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা।

রাজবাড়ীর রাকিবুল ইসলাম রনি ও মোহাম্মদ সজিবসহ একাধিক  ব্রাজিল সমর্থক বলেন, ব্রাজিল দলকে যারা ভালোবাসে, তারা ছাড় দিতে জানে। আইনজীবী গোলাম মোস্তফার এই উদ্যোগ তারই প্রমাণ। তবে মাঠের খেলায় আমাদের দলের খেলোয়াড়রা কোনো ছাড় দেয় না। এবারও ব্রাজিল বিশ্বকাপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।

এ বিষয়ে অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ফুটবল আমার প্রিয় খেলা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ আগ্রহ। জ্ঞান হওয়ার পর পেলে, রোনালদো, রোনালদিনহোসহ ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড়দের খেলা দেখে মুগ্ধ হই। ১৯৯৮ সাল থেকে আমি ব্রাজিল দলের সমর্থক।

তিনি আরও বলেন, ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যে যে নান্দনিকতা ও দক্ষতা রয়েছে তা অন্য দলের খেলোয়াড়দের মধ্যে খুব কমই দেখা যায়। আমি বিশ্বাস করি এবারের বিশ্বকাপে ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে। আর আমি যেহেতু একজন আইনজীবী তাই বিশ্বকাপ চলাকালীন আমার কাছে কোনো ব্রাজিল সমর্থক মক্কেল এলে তাকে অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেব।

মক্কেল ব্রাজিলের সমর্থক কিনা তা কীভাবে নির্ধারণ করবেন এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, আমি ব্রাজিল দলকে মন থেকে ভালোবাসি। সমর্থকদের বাড়তি উৎসাহ দিতেই এই ঘোষণা। আর কে কোন দলের সমর্থক কথা বললেই অনেকটা বোঝা যায়। যাচাই-বাছাই করেই এই সুবিধা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন এই ব্রাজিল সমর্থক আইনজীবী।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Worlddesk