মূল অংশে যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 19 October 2026
নোটিশ

ভৈরবে জায়গা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

প্রকাশ: ৯ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাজী তালেবে হোসেন ও তাঁর প্রবাসী ছেলে সোহাগ সহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ অক্টোবর বিকেলে ভৈরব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী হাজী তালেব হোসেন। ভুক্তভোগীর গ্রামের বাড়ি উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া এবং বর্তমান বাসস্থান শহরের কমলপুর পূর্বপাড়া (রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড)।

অভিযোগে জানাযায়, জায়গা সংক্রান্ত ঘটনার জেরে গত ১৩ অক্টোবর, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টার দিকে প্রতিপক্ষ এমদাদুল হক, সিয়াম মিয়া, মো: আক্কাস আলী, মো: লিয়াকত, মো: হাদিস মিয়া, মো. ফিরু মিয়া সহ আরও ৮/১০জন উশৃংখল ব্যক্তি কমলপুরস্থ বাসস্থানে এসে ভুক্তভোগী হাজী তালেব হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ তার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি প্রদান করেন। তাছাড়া ভুক্তভোগীর ছেলে কাতার প্রবাসী মো: সোহাগ আহমেদ যখন নিজ দেশে আসবে তখন তাকে কোপাইয়া জানে মেরে লাশ গুমেরও হুমকি দেয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়।

এই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে হাজী তালেব হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছে এমন আশংকায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।  তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছেন ভুক্তভোগী।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর