মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ Thursday, 26 November 2026
নোটিশ
ভৈরবে জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলমগোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার নজরদারিতে পুলিশ-প্রশাসনের ৩০ কর্মকর্তাভৈরব বাসস্ট্যান্ডে অভিযান, ইয়াবাসহ আটক দম্পতিভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষরোববার সন্ধ্যা থেকে ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুনভৈরবে জমি নিয়ে বিরোধ, ভাড়াটিয়াদের প্রাণনাশের হুমকির অভিযোগভৈরব রেলওয়ে স্টেশন দিয়ে মাদক পরিবহনে সহযোগিতার গুরুতর অভিযোগ উঠেছে আরএসবির সদস্য মো. আমিনুলের বিরুদ্ধেআশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

ভৈরবে জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশ: ৪ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

কিশোরগঞ্জের ভৈরবে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় এ কাজের উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে ভৈরবের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজনের অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে জিল্লুর রহমান পৌর মিলনায়তন। আধুনিকায়ন কাজ সম্পন্ন হলে মিলনায়তনের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের সুযোগ-সুবিধাও বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অনুষ্ঠান আয়োজন আরও সহজ হবে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর