Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে র‍্যাবের চেকপোস্টে ধরা পড়ল বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই পিকআপ, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক:-কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের চেকপোস্টে থামার সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করেও রক্ষা পেল না বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই একটি ডাবল কেবিন পিকআপ। তবে র‍্যাবের কঠোর অবস্থানের মুখে পিকআপটি ফেলে রেখে চালক কৌশলে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সিপিসি-২, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার দানিছ ব্যাপারীর বাড়ির সামনে থেকে পরিত্যক্ত ডাবল কেবিন পিকআপটি উদ্ধার করে। এ সময় পিকআপটির ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৬শ ৪৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১০টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সিপিসি-২, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় পৌর শহরের নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রাত ৮টার দিকে ঢাকাগামী একটি ডাবল কেবিন পিকআপকে থামার সিগন্যাল দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নাটালের মোড় হয়ে ভৈরবপুর উত্তরপাড়ার রেনেটা কোম্পানির সামনে গাড়িটি রেখে চালক পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে পিকআপটির কেবিন ও পেছনের অংশ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৪ হাজার টাকা বলে জানান তিনি। উদ্ধারকৃত পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঠ (১৪-১৩৮৬)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক চালক ও সংশ্লিষ্টদের শনাক্তে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
May 2026
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Worlddesk