Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে গরুর বাজারকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ, আহত যুবদল নেতাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, ভৈরব কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাশগাড়ী গ্রামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর বাজারকে কেন্দ্র করে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গজারিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, বাশগাড়ী এলাকার বিএনপি নেতা রফিক মেম্বার, আক্কাস এবং আওয়ামী লীগ নেতা ওমর আলীসহ তাদের অনুসারীরা এ হামলায় জড়িত ছিলেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আহত আব্দুল হাকিমকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করেন।

তবে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ বিএনপি নেতা রফিক মেম্বার ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “আব্দুল হাকিম আমাদের বংশের ছেলে। সে প্রথমে আমাদের মুরব্বিদের ওপর আঘাত করলে পরে নিজ বংশের লোকজন তাকে মারধর করে।”

এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভৈরব উপজেলা যুবদলের সদস্য সচিব আলহাজ্ব আল মামুন। তিনি বলেন, “একজন রাজনৈতিক নেতার ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, ঈদুল আযহাকে সামনে রেখে গরুর বাজার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হতে পারে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Worlddesk