Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরবে পিবিআইয়ের প্রযুক্তিতে লাশ শনাক্ত, এখনো নিখোঁজ পরিবার

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে পরিচয় মিললেও এখনো নিহতের পরিবার বা কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

নিহত ব্যক্তির নাম বিকাশ (৪৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আড়াইসিধা এলাকার হেমা চন্দ্র সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ মে (বৃহস্পতিবার) ভোরে ভৈরব পৌর কবরস্থানের সামনে থেকে প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। পরে মরদেহের সঠিক পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়। পিবিআই সদস্যরা এসে নিহতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, নিহত বিকাশ একজন ভবঘুরে মানুষ ছিলেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ভৈরব রেলস্টেশন ও পৌর কবরস্থান এলাকায় বসবাস করে আসছিলেন। পরিচয় পাওয়ার পর আশুগঞ্জ থানার মাধ্যমে আড়াইসিধা এলাকায় যোগাযোগ করেও তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, ভোরের দিকে স্ট্রোকজনিত কারণে বিকাশের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আগামীকাল ২৯ মে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের স্বজনদের খুঁজে পেতে পুলিশের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Worlddesk