Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

সংগীতশিল্পী আসিফ আকবর গ্রেপ্তার

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে কপিরাইট ও ডিজিটাল কনটেন্ট-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে রাজধানীর এফডিসি এলাকার একটি স্টুডিও থেকে তাকে আটক করা হয়। শনিবার সকালে সিআইডির স্পেশাল সুপারিনটেনডেন্ট (সংঘবদ্ধ অপরাধ) মোল্যা নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গীতিকার ও সুরকার শফিক তুহিনের অনুমতি ছাড়া কয়েকটি গানের ডিজিটাল কপি বিক্রি করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তার বিরুদ্ধে হুমকি ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় গত সোমবার রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করেন শফিক তুহিন। মামলায় আসিফ আকবর ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, মামলার বিভিন্ন দিক নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এজন্য আসিফ আকবরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

এদিকে সংগীতাঙ্গনে এই গ্রেপ্তার নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে মামলার বিষয়ে আসিফ আকবর কিংবা তার আইনজীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Worlddesk