Worlddesk

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় পড়ে মোটরসাইকেল আরোহী যুবদল ও ছাত্রদলের দুই নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

নিহতরা হলেন- ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭) ও ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬)।

নিহতদের মধ্যে জিলানী চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে। এছাড়া মাসুম পটুয়াখালী জেলার দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা দুজনই ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শাহ আলম জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে দুধরনের বক্তব্য পাওয়া গেছে। কেউ বলছেন, ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে আবার কেউ বলছেন পাশাপাশি যাবার সময় ওভারটেক করতে গিয়ে মোটোরসাইকেল নিয়ে চালক ও আরোহী দুজনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। ঘটনার পরই চালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এসেছিলেন। ঘটনা কীভাবে ঘটেছে তা পুলিশের পাশাপাশি সিটি করপোরেশনও তদন্ত করবে বলে জানিয়েছেন প্রশাসক। তবে তদন্ত শেষ না করে বিস্তারিত বলা যাচ্ছে না।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Worlddesk