মূল অংশে যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 21 September 2026
নোটিশ

সংঘবদ্ধ ধর্ষণ করে সন্তানের গলায় অস্ত্র ধরে

প্রকাশ: বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

অনলাইন ডেস্ক(সূত্র: কালবেল): কুষ্টিয়ার দৌলতপুরে সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর রাতে ঘটনা ঘটলেও সোমবার (২২ সেপ্টেম্বর) থানায় ধর্ষণ ও লুটের পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী নারী ও তার শ্বশুর।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে লাবু (৩৬), তারিখ (৪২) ও সুবেল (৩৫)-সহ ৭/৮ জন ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করে তার স্বামী ও দেবরকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ করতে চাইলে বাধা দেন তিনি। পরে তার তিন বছরের শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে লাবু, সুবেল ও তারিখ ধর্ষণ করে।

চলে যাওয়ার সময় ঘরে থাকা স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা এবং তার শ্বশুর বাদী হয়ে ডাকাতি মামলা করেন।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ কালবেলাকে বলেন, মামলার পরপরই তিন আসামি লাবু, সুবেল ও তারিখকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কেউ রক্ষা পাবে না। অভিযান অব্যাহত রয়েছে এবং সবাইকে গ্রেপ্তার করা হবে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর